বড়দিনের কেক
লাইফস্টাইল

বড়দিনের কেক

লাইফস্টাইল ডেস্ক: কেক কম বেশি সবাই পছন্দ করেন। বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ কেক। ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিন। উৎসবের এই দিনে তারা নানা পদের মজার খাবারের আয়োজন করে থাকে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো বড়দিনের কেক। রেসিপি জেনে নিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার কেক। রেসিপি জেনে নেওয়া যাক-

উপকরণ:-

ডিম- ৪টি

ময়দা- ১ কাপ

চিনি- ১ কাপ

গুঁড়া দুধ- ১ টেবিল চামচ

চকোলেট পাউডার- ২ চা চামচ

কোকো পাউডার- ১ চা চামচ

চকোলেট কালার- ১ টে চামচ

বাটার গলানো- ১ কাপ

বেকিং পাউডার- ১ চা চামচ

ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ।

পদ্ধতি

একটি বড় পাত্রে ডিমের সাদা অংশ বিটার বিট করে নিন। প্রথমে ফোম করে এরপর চিনি দিয়ে বিট করুন। কুসুমে চকোলেট কালার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে বিট করে নিন। ময়দা, বেকিং পাউডার, চকোলেট পাউডার, কোকো পাউডার, গুঁড়া দুধ এক সাথে চেলে নিন।

এবার একটি স্পাচুলার সাহায্যে ভালো করে মেশান। এরপর বাটার দিয়ে আরেকবার নিন। কেকের পাত্রে তেল ব্রাশ করে মিক্সড কেকের ব্যাটার ঢালুন। প্রি হিট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট বেক করুন। এরপরও কেক পুরোপুরো তৈরি না হলে আরও মিনিট পাঁচেক বেক করুন। হয়ে গেলে বের করে ঠান্ডা করে উপরে ক্রিম দিয়ে পছন্দমতো সাজিয়ে নিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা