হারনাজ সান্ধু
লাইফস্টাইল

হারনাজের রূপের রহস্য

সান নিউজ ডেস্ক: পাঞ্জাবের তরুণী হারনাজ সান্ধুর মাথায় উঠলো এবারের আসরের বিশ্বসুন্দরীর মুকুট। প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ভারতীয় সুন্দরী হারনাজ সান্ধু।

মিষ্টি হাসির ২১ বছর বয়সী হারনাজের রূপের রহস্য নিয়েই এখন চর্চা সবখানে। জেনে নেওয়া যাক হারনাজের সৌন্দর্যের সেই গোপন রহস্য-

ভারতীয় টাইমস নাও নিউজের এক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হারনাজ নিজের ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাধারণ ৪টি ধাপে স্কিন কেয়ার রুটিন মেনে চলেন।

প্রথম ধাপ-ক্লিনজিং মিল্ক

হারনাজের সৌন্দর্য চর্চার প্রথম ধাপে রয়েছে ক্লিনজিং মিল্ক ব্যবহার। তিনি বলেন, “আমি মনে করি এটি ব্যবহার করা আমার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ছাড়া আমি কখনই আমার ঘর থেকে বের হতে পারি না।”

সদ্য মিস ইউনিভার্স ক্লিনজিং মিল্ক সারা মুখে লাগানোর পরামর্শ দিয়েছেন। হারনাজের ত্বক শুষ্ক এবং সংবেদনশীল হওয়ায় সব ধরনের পণ্য ব্যবহার করতে পারেন না। ক্লিনজিং মিল্ক হারনাজের ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

দ্বিতীয় ধাপ-ব্যালেন্সিং টোনার

হারনাজের মতে, টোনার সবসময় মুখের মধ্যে ট্যাপ করা উচিত। কখনোই তা ঘষাঘষি করা উচিত নয়। ব্যালেন্সিং টোনার ত্বককে ময়শ্চারাইজ করতে এবং নরম করতে সাহায্য করে এবং তারুণ্য ধরে রাখে।

তৃতীয় ধাপ- ময়েশ্চারাইজার

সারাদিন ত্বককে হাইড্রেট রাখতে ও প্রাকৃতিক আভা দিতে সবসময় ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। তার কথায়, প্রতিদিন ত্বককে ময়েশ্চারাইজড করলে ত্বকের শুষ্কতা বা তৈলাক্ততা দূরে থাকা যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা