লাইফস্টাইল

ঘরেই তৈরি করুন মোজারেলা চিজ

লাইফস্টাইল ডেস্ক: বেশি করে চিজ দেওয়া পাস্তা বা পিজ্জা খাওয়ার মজাই আলাদা। বিভিন্ন খাবারকে আরও বেশি সুস্বাদু করে তুলতে চিজের জুড়ি মেলা ভার। বিভিন্ন ধরনের চিজের মধ্যে মোজারেলা বেশ জনপ্রিয়। যদিও চিজে অনেক ক্যালোরি থাকে।

এছাড়াও এতে অত্যাধিক চর্বি থাকায় অনেকেই এড়িয়ে যান চিজ। তবে স্বাস্থ্য সচেতনরা কিন্তু এ কথা মানতে নারাজ। এ কারণে মোজারেলা চিজ সবার কাছেই প্রিয়।

যারা ঘরেই বিভিন্ন খাবার তৈরি করেন তারা হয়তো বাজার থেকে এই চিজ কেনেন। তবে চাইলেই কিন্তু সহজ উপায়ে ঘরেই তৈরি করতে পারেন মোজারেলা চিজ। চলুন জেনে নেওয়া যাক মোজারেলা চিজ তৈরির সহজ পদ্ধতি-

উপকরণ:
দুধ (ফুল ক্রিম)
সাদা ভিনেগার।

প্রণালি:
প্রথমে এক লিটার ফুলক্রিম দুধ হাড়িতে নিয়ে চুলায় বসাতে হবে, অনবরত নাড়তে হবে। দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দিন। এরপর চার টেবিল চামচ সাদা ভিনেগার নিয়ে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। ছানা হওয়া শুরু হলে ২/৩ মিনিট এর জন্য ঢেকে দিতে হবে তাহলে ছানাটা ভালো করে জমবে।

এরপর ছানাটা ছেকে নিতে হবে। ছানা হাতের মুঠোয় নিয়ে চেপে চেপে পানি বের করে নিতে হবে। তারপর একটি পাত্রে গরম পানি নিয়ে ছানাটা সেই পানিতে দশ সেকেন্ডের মতো রেখে আবার পানি চেপে বের করে নিতে হবে। এটি প্রায় ৪ মিনিটের মতো করতে হবে। এরপর এয়ারটাইট পলিথিনে ভালো করে আটকেনরমাল ফ্রিজে ২ ঘণ্টা রাখলেই হয়ে যাবে পারফেক্ট মোজারেলা চিজ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা