শিল্পা শেঠি
লাইফস্টাইল

৪৬ বছর বয়সেও যেভাবে ফিট শিল্পা 

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা শিল্পা শেঠি। ৪৬ বছর বয়সেও ফিট তিনি। নিয়মিত করেন শরীরচর্চা। শিল্পা শেঠির মেদহীন শরীর দেখে সবাই অবাক হন!

কখনো কখনো শিল্পাকে কার্ডিও করতেও দেখা যায়। পাশাপাশি পুষ্টিকর খাবারের বিষয়েও মনোযোগী শিল্পা। ডায়েটে তিনি স্বাস্থ্যকর খাবার রাখেন। যা তিনি নিজেই তৈরি করে খান।

মাঝেমধ্যেই শরীরচর্চা থেকে রান্নাসহ বিভিন্ন ভিডিও তিনি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমনই একটি পোস্টে এ বার দেখা গেল, শরীর ঠিক রাখতে কী কী করেন অভিনেত্রী।

দেখা যায়, স্ট্রেংথ ট্রেনিং করছেন তিনি। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘সাধারণ জীবনযাপনে বিশ্বাস করেন তিনি। তবে তা হতে হবে কার্যকর। জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হোক বা দৈনিক শরীরচর্চা, সবক্ষেত্রে একই ভাবনা তার।’

শিল্পা আরও লিখেছেন, ‘যা অন্যের চোখে অতি সাধারণ একটি বিষয় মনে হবে, শরীরচর্চার সেই রুটিনই কারও ক্ষেত্রে খুব কার্যকরী হতে পারে...’।

দেখা যায়, জিমে ওজন তুলে শরীরচর্চা করছেন শিল্পা। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী যোগব্যায়াম করতে খুবই পছন্দ করেন।

শত ব্যস্ততার মাঝেও শরীর ফিট রাখা যে তার দৈনন্দিন জীবনে অন্যতম ভাবনা, তা সব সময়ই নেটমাধ্যমে প্রকাশ করেন শিল্পা। তাকে দেখে অনেকেই অনুপ্রাণীত হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা