সালমান খান
লাইফস্টাইল

সালমান খানের ফিটনেস রহস্য

লাইফস্টাইল ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। সবচেয়ে সুদর্শন তারকাদের মধ্যে অন্যতম হলেন সালমান । বলিউডের সুপারস্টার হিসেবে আখ্যা পেয়েছেন তিনি। বর্তমানে সালমান খানের বয়স ৫৫ বছর। বয়স বাড়লে কী হবে, আজও কুমার সালমান খান। এমনকি ফিগার ও অভিনয়ের জাদুতে সবার মন কাড়ছেন।

ফিট থাকার কোনো শর্টকাট উপায় নেই বলে জানান সালমান খান। তার মতে, সুস্থ থাকতে হলে ও শরীর ফিট রাখতে অবশ্যই পরিশ্রম করতে হবে। একই সঙ্গে নিয়মতান্ত্রিক উপায়ে জীবনধারণ করার বিকল্প নেই।

বিশ্বের কোটি কোটি ভক্ত সালমানের প্রশংসায় সব সময় থাকেন পঞ্চমুখ! ৫৫ বছর হলেও গ্ল্যামার আজও কমেনি। দিন দিন আরও সুদর্শন হচ্ছেন যেন! তবে এর রহস্য কী?

সালমান খান নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। হয়তো এ কারণেই শারীরিকভাবে এতটা ফিট তিনি। ফিটনেস ফ্রিক সালমান নিয়মিত শরীরচর্চা করেন সালমান খান।

শুধু শরীরচর্চা নয় বরং শরীর সুস্থ রাখতে পুষ্টিকর খাবারও খান তিনি। এসব বিষয়ে নতুন নতুন জ্ঞান নেওয়ারও চেষ্টায় থাকেন সালমান। জানেন কি, তার খাদ্যতালিকায় কী থাকে?

সালমান খান নিয়মিত তার খাদ্য তালিকায় রাখেন- ডিম, ওটস, মুরগির মাংস, মাছ, ড্রাই ফ্রুটস ও স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট। তিনি সব সময় ঘরে তৈরি খাবার খেতেই পছন্দ করেন। যা তার সুস্থতার মূল চাবিকাঠি।

সালমানের পরিচিতজনেরা জানান, তিনি একটি দিনের জন্যও শরীরচর্চা বাদ দেন না। এ বিষয়ে তিনি খুবই কঠোর। নিয়ম মেনে জিম করা তার দৈনন্দিন রুটিন। কিক বক্সিং, ওজন উত্তোলন ও প্রশিক্ষণসহ নিয়মিত স্ট্রেচিং করেন তিনি।

সর্বোপরি সারাদিন সক্রিয় থাকার চেষ্টা করেন সালমান খান। সন্ধ্যায় শরীরচর্চা করেন এরপর আবার রাতের খাবার খেয়েও বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে ভোলেন না তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা