ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

জেনে নিন চটজলদি গার্লিক চিকেন রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গার্লিক চিকেন অত্যন্ত সুস্বাদু খাবার! তবে শুধুমাত্র রেস্তোরাঁতেই নয়। হাতের কাছে কিছু উপাদান আর রেসিপিটা জানা থাকলে চটজলদি বাড়িতেই গার্লিক চিকেন বানিয়ে ফেলা যায়।

অত্যন্ত সহজ পদ্ধতিতে, সহজলভ্য কয়েকটি জিনিসের মাধ্যমেই বানিয়ে ফেলা যায় গার্লিক চিকেন।

কীভাবে বানাবেন গার্লিক চিকেন?

গার্লিক চিকেন বানাতে প্রয়োজন ৪০০ গ্রাম ছোট করে কাটা চিকেন টুকরো। ১ চা চামচ আদা বাটা। ১ চা চামচ রসুন বাটা। ১ চা চামচ শুকনো লঙ্কা বাটা। ১টা ডিম। ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ১ কাপ চিকেন স্টক। ১ টেবিল চামচ ময়দা। লবণ স্বাদমতো। প্রয়োজন মতো সাদা তেল। ৩টি পেঁয়াজ বড় করে কাটা। ১ চা চামচ রসুন কুচি। ৩টি কাঁচা মরিচ। ১/২ ক্যাপ্সিকাম কাটা। ১/২ চা চামচ চিনি।

চিকেন ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর আদা রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, ডিম দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিতে হবে।

ভাজার আগে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে মেখে নিতে হবে। তেল গরম করে নিয়ে চিকেন ভেজে নিতে হবে।

ওই তেলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে ১ মিনিট ভেজে ক্যাপসিকাম ও মরিচ দিয়ে আর ও ১ মিনিট ভাজতে হবে।

সামান্য চিনি দিয়ে চিকেন টস করে নিতে হবে। চিকেন স্টকে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিতে হবে। তারপর পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে।

সাননিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা