লাইফস্টাইল

পালং চিকেন রেসিপি

সান নিউজ ডেস্ক: শীতকালীন বিভিন্ন শাক-সবজির মধ্যে পালংশাক অন্যতম। এতে প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে। পালংশাক বিভিন্নভাবে রান্না করা যায়। মৌসুমি এসব শাক-সবজি এখন শরীরের জন্য খুবই দরকারী।

যে কোনো পদের সঙ্গে মানিয়ে যায় এই শাক। ঠিক তেমনই মাংসের সঙ্গেও রান্না করা যায় পালংশাক। জেনে নিন পালং চিকেনের রেসিপি-

উপকরণ

১. হাড় ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম
২. ধনেপাতা এক কাপ
৩. পালংশাক ২৫০ গ্রাম
৪. বড় পেঁয়াজ ২টি
৫. কাঁচামরিচ ৫টি
৬. আদা-রসুন বাটা ১ চামচ
৭. আস্ত জিরা আধা চা চামচ
৮. আস্ত ধনে আধা চা চামচ
৯. এলাচ ২টি
১০. লবঙ্গ ৪টি
১১. দারুচিনি ২ টুকরো
১২. পাতিলেবুর রস আধা টেবিল চামচ
১৩. গোলমরিচ গুঁড়া ১ চামচ
১৪. হলুদ আধা চা চামচ
১৫. বাটার আধা টেবিল চামচ
১৬. চিনি ১/৪ টেবিল চামচ
১৭. পরিমাণ মতো সাদা তেল
১৮. লবণ পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে চিকেন মেরিনেট করতে গোলমরিচ গুঁড়া, লেবুর রস ও রসুন বাটা মিশিয়ে ঢেকে রাখুন আধা ঘণ্টা। এরপর পালংশাক সেদ্ধ করে নিন ৪-৫ মিনিট।

তারপর মিক্সিতে পালংশাক সেদ্ধ, কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে বেটে নিন। এবার একটি কড়াইতে পরিমাণমতো তেল গরম করুন। একে একে আস্ত জিরা, ধনে, এলাচ, লবঙ্গ ও দারুচিনি টুকরা ভেজে নিন।

তারপর পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিন। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। গ্যাসের আঁচ বাড়িয়ে দিন ও ভালো করে কষাতে থাকুন।

কিছুক্ষণ পর হলুদ গুঁড়া মিশিয়ে নিন। তার সঙ্গে মিশ্রণটিতে দিয়ে দিন ব্লেন্ড করা পালংশাক। এরপর মিশ্রণটি ভালো করে কষিয়ে নিন।

তারপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন মাংস। ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। তারপর ঢাকনা সরিয়ে নেড়ে দিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা