বাঁধাকপির পাকোড়া
লাইফস্টাইল

বাঁধাকপির পাকোড়া

সান নিউজ ডেস্ক: শীতের সবজি এখন বাজারে। আর এরমধ্যে বাঁধাকপি অন্যতম। এটি পুষ্টিসমৃদ্ধ সবজি। এই সবজি খেতে সবাই পছন্দ করেন। স্বাদে ও পুষ্টিতে অনন্য এক সবজি হলো বাঁধাকপি।

বিভিন্ন উপায়ে বাঁধাকপির বাহারি পদ তৈরি করা যায়। সব খাবারের সঙ্গেই দারুণ মানিয়ে যায় বাঁধাকপি। আবার স্বাস্থ্যের জন্যও উপকারী এটি।

বাঁধাকপি দিয়ে পাকোড়াও তৈরি করতে পারেন। খুবই মুখোরচক এই পদ বিকেলে তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। খুব সহজেই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ:-১. বাঁধাকপি আধা কেজি
২. পেঁয়াজ ৪/৫টি
৩. কাঁচামরিচ ৪/৫টি
৪. হলুদ গুঁড়া ১ চা চামচ
৫. মরিচ গুঁড়া ১ চা চামচ
৬. আদা ও জিরা বাটা ১ চা চামচ
৭. বেসন ২০০ গ্রাম
৮. বিটলবণ
৯. লবণ ও
১০. তেল পরিমাণমতো।

পদ্ধতি

বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন। তারপর ৭-৮ মিনিট অল্প লবণ দিয়ে মাখিয়ে রাখুন।

এরপর বাঁধাকপি কুচির সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, জিরা, বেসন ও লবণ দিয়ে ভর্তার মতো ভালোভাবে মাখিয়ে রেখে দিন।

এবার প্যান বা কড়াইয়ে তেল গরম করে নিন। তারপর মাখিয়ে রাখা বাঁধাকপিগুলো হাত দিয়ে অল্প করে নিয়ে পাকোড়া আকারে তৈরি করে নিন।

গরম তেলে একটি একটি করে পাকোড়া ছেড়ে দিন। মাঝে মাঝে উল্টিয়ে দিন। লাল হয়ে আসলে নামিয়ে ফেলুন। একইভাবে সবগুলো ভেজে নিন।

ভাজা শেষ হলে সালাদ, সস, বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন বাঁধাকপির পাকোড়া। বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে দারুণ মানিয়ে যায় এই পাকোড়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা