রেসিপি
লাইফস্টাইল

জর্দা তৈরির সহজ রেসিপি

সান নিউজ ডেস্কঃ বিয়ে বাড়িতে কমন খাবার জর্দা। কমবেশ সকলেই খাবারটি পছন্দ করে। তবে জর্দা সাধারনত বিয়ে বাড়িতেই খাওয়া হয়। ঘরে রান্না করতে গেলে বিয়ে বাড়ির স্বাদ পাওয়া যায় না। আবার অনেকেই ভেবে থাকেন জর্দা তৈরি করা বেশ কষ্টকর! চাইলে কিন্তু খুব সহজে ঘরে বসেই তৈরি করে নেওয়া যায় জর্দা। তাহলে আর দেরি কেন, জেনে নিন জর্দা তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. সুগন্ধি চিনিগুঁড়া/বাসমতি চাল ২ কাপ
২. চিনি ২+২/৮ কাপ
৩. পানি ৬/৮ কাপ
৪. ঘি এক কাপ
৫. এলাচ ৪-৬টি, তেজপাতা ৪টি, লবঙ্গ ১০-১২টি
৬. কিশমিশ ১৫-২০টি
৭. মোরব্বা কুচি এক কাপ
৮. জর্দার রং ২ চা চমচ
৯. বেবি সুইটস ১২-১৫টি
১০. বাদাম কুচি পছন্দ মত

পদ্ধতি

প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে নিন। ফুটন্ত পানিতে চাল আর জর্দার রং দিয়ে হাই হিটে ৮-১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। চাল সেদ্ধ হলে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর হালকা আঁচে চুলায় প্যান বসিয়ে তাতে অর্ধেক ঘি ঢেলে দিন। তারপর একে একে এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। যখন চিনির পানি ছাড়তে শুরু করবে; তখন আধা সেদ্ধ করে রাখা চালগুলো ঢেলে দিন। তারপর আধা সেদ্ধ ভাতগুলো নেড়ে ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন একেবারেই হালকা আঁচে। এরপর মোরব্বা কুচি, কিশমিশ আর বাকি অর্ধেক ঘি মিশিয়ে ৫ মিনিট দমে রেখে দিতে হবে। তারপর নামিয়ে ঠান্ডা করে উপরে পছন্দ মতো বাদাম, ড্রাই ফ্রুটস আর বেবি সুইটস দিয়ে পরিবেশন করুন পারফেক্ট জর্দা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা