লাইফস্টাইল
প্রাক্তনের সঙ্গে ফের প্রেম

মাথায় রাখুন ৭ বিষয়

সান নিউজ ডেস্ক: কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। প্রেমের ব্যাপারেও কিন্তু এই প্রবাদ দারুণ মিলে যায়। ঠিক যেমন ওল্ড ইজ গোল্ড কিংবা পুরনো মদে নেশা বেশি! ঠিক তেমনই প্রাক্তন যদি ফের এসে হাজির হয় নতুন প্রেমে, তাহলে তো সেই নেশা চেনা চেনা ঠেকে! কিন্তু এখানেই সাবধান! ভুলে যাবেন না, এই মানুষটাকেই কিছু বছর আগে দূর দূর করে জীবন থেকে তাড়িয়ে ছিলেন। তবে যখন এসেই পড়েছে আবার, না হয় এবার সাবধানে খেলুন পুরনো প্রেম, নতুন মাঠে! (Love tips)

১) চেনা মানুষ ভেবে আগে থেকেই ঝাঁপিয়ে পড়বেন না। বরং যেহেতু চেনা, সেহেতু সাবধানে পা ফেলুন। দেখুন এত বছর পর মানুষটা বদলেছে নাকি একই আছে!

২) ঠিক কী কারণে আগেরবার বিচ্ছেদ! ঠিক করে মনে করে নিন। যদি এবারও সেগুলোর ইঙ্গিত পান, তাহলে এগোন উচিত হবে না।

৩) প্রাক্তন ফিরে এসেছে মানেই প্রথম দিন থেকেই গদগদ প্রেম নয়। বরং বন্ধুত্ব করুন। তারপর সময় নিন।

৪) তুমি এসেছো ফিরে..উদ্ধার করলে আমাকে! এসব চিন্তা মাথাতে এলেও প্রকাশ করবেন না। মনে রাখুন, টেকেন ফর গ্রান্টেড হলেই কিন্তু মুশকিল।

৫) ছকে নিন মনে মনে। ঠিক কী কী কারণে আগের বার ছাড়াছাড়ি হয়েছিল। সেগুলো মোটেই ফের করবেন না। বরং অ্যাডজাস্ট করে ফেলুন।

৬) একটা সরি শব্দে যদি সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে ইগো না রেখে, সরিটা বলে ফেলুন। দেখবেন সম্পর্ক ঠিক থাকবে।

৭) ব্রেকআপ হয়েছে তো কী হয়েছে। বার বার সেটা প্রিয় মানুষকে মনে করানোর কিছু নেই। বরং পুরনো কথা ভুলে নতুন করে সব কিছু শুরু করুন। আর হ্যাঁ, আপনি যখন জীবনে ছিলেন না, তখন কে বা কারা আপনার প্রাক্তনের প্রেমে ডুব দিয়েছিল, সে প্রশ্ন একেবারেই নয়! মোদ্দা কথা, কৌতুহল বাদ দিন। মন ভরে প্রেম করুন তো!

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা