সংগৃহীত
জাতীয়

আজ পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক : এক মাস সিয়াম সাধনার পর সারাদেশে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। মুসলমানদের ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা। ভালবাসা, সাম্য-সম্প্রীতির বার্তা নিয়ে এলো খুশির ঈদ।

আরও পড়ুন : দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে সারাদেশের মুসলমানরা ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। ঈদের কারণে বহুদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে গ্রামে থাকা পরিজনরা উচ্ছ্বাসে ভাসছেন।

নতুন পোশাক পরে ঈদের পুরো দিনই চলবে একে অপরের সঙ্গে কোলাকুলি। বেড়াতে যাবেন একে অপরের বাড়ি, করাবেন মিষ্টিমুখ। ছোটরা নতুন পোশাক পরে বড়দের কাছ থেকে সালামি আদায়ে তৎপর থাকবে সারাদিন।

ঈদের দিন সেমাই, মিষ্টান্ন, কোর্মা, পোলাও, খিচুড়িসহ নানান পদের খাবার রান্না করতে উপকরণ নিয়ে ঘরে ঘরে প্রস্তুত হয়ে আছেন গৃহিণীরা। ঘরহীন পথের মানুষটি পর্যন্ত এ দিন চেষ্টা করবেন সাধ্যমতো বিশেষ খাবার রান্নার।

আরও পড়ুন : নাবিকদের উদ্ধারে সরকার চেষ্টা করছে

এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ সব স্তরের মানুষ অংশ নেবে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের দিন আবহাওয়া দেশবাসীকে দুর্যোগে না ফেললেও একেবারে ঝামেলাহীনও হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। সেসব জেলায় গরমে কিছুটা ম্লান হতে পারে ঈদ আনন্দ।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিন সরকারি ছুটি চলছে। বুধবার থেকে শুরু হয়েছে ছুটি, আগামী রোববার পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মচারীরা। ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।

আরও পড়ুন : দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে উদযাপন করা হয়েছে ঈদুল ফিতর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা