সংগৃহীত
জাতীয়

রাজধানীতে নিরাপত্তাকর্মীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাদপুরে এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : নাবিকদের উদ্ধারে সরকার চেষ্টা করছে

বুধবার (১০ এপ্রিল) বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মধুমতি ব্যাংকের শাহজাদপুর এলাকার এটিএম বুথের সামনে থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানতে এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন : মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ঘটনার সময় নিরাপত্তাকর্মী এটিএম বুথের সামনে শুয়ে ছিলেন। এটিএম বুথের কিছু অংশে ভাঙচুর করা হয়েছে। হয়তো টাকা চুরি করতে গিয়ে দুর্বৃত্তরা বুথ ভাঙতে ব্যর্থ হয়। এরপর নিরাপত্তাকর্মী ঘুম থেকে জেগে উঠলে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায় তারা।

তদন্তপূর্বক হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি মাজহারুল ইসলাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা