লাইফস্টাইল

নারকেল পোলাওয়ের সঙ্গে রসালো বিফ ভুনা

সান নিউজ ডেস্ক : ঈদ উল আজহায় রান্নার রেসিপিতে বেশি থাকে মাংস। স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন ভিন্ন রেসিপি। নারকেল পোলাওর সঙ্গে রসালো গরুর মাংস ভুনা বেশ চমৎকার। জেনে নিন কিভাবে তৈরি করবেন।

নারকেল পোলাও উপকরণ : বাসমতী চাল ২ কাপ, নারকেল দুধ ২ কাপ, লবণ স্বাদ মতো, চিনি আধা কাপ, দুধ ১ কাপ, কোরানো নারকেল ১-৪ কাপ, কাজু-কিশমিশ-আমন্ড কুচি আধা কাপ, গরম মসলা গুড়া আধা চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, পরিমাণ মতো আস্ত গোল মরিচ, ছোট এলাচ, শাহিজিরা, তেজপাতা এবং ঘি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন : চাল ভিজিয়ে রাখুন। ঘি গরম করে গোল মরিচ, ছোট এলাচ, শাহিজিরা, তেজপাতা দিয়ে ফোড়ন দিন। আদা কুচি দিয়ে পানি ঝরানো চাল নাড়ুন। এরপর নারকেল, দুধ ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে চিনি, কাজু-কিশমিশ-আমন্ড কুচি, গরম মসলা গুড়ো ও কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা আঁচে রান্না করতে হবে। রান্না হয়ে গেলে কোরানো নারকেল ছিটিয়ে পরিবেশন করুন।

রসালো বিফ ভুনা বানানোর উপকরণ : গরুর মাংস ছোট করে কাটা ২ কেজি, পেঁয়াজ বাটা ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, আদা ও রসুন বাটা দেড় চা-চামচ করে, গরম মসলা বাটা আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, লাল মরিচ বাটা দেড় চা-চামচ, কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টি কুঁচি করা, টমেটো পেস্ট ১ চা-চামচ, লবণ স্বাদ মতো, তেল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

যেভাবে বানাবেন : মাংস ভালো করে ধুয়ে লবণ মেখে রাখুন। হাড়িতে তেল দিয়ে একে একে সব মসলা দিয়ে কসিয়ে নিন। তেল উঠলে মাংস দিয়ে কসাতে থাকুন। মাংস পানি ছাড়লে টমেটো পেস্ট ও অল্প পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ঘি ছড়িয়ে বেরেস্তা, কাঁচামরিচ কুচি দিয়ে ঢেকে রাখুন। মাখোমাখো হয়ে গেলে নামিয়ে ফেলুন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা