লাইফস্টাইল

মজাদার কাঁঠালের আচার

লাইফস্টাইল ডেস্ক : কাঁঠাল অনেক পুষ্টিকর ফল। তবে এই ফল খাওয়া তো দূরে থাক কাঠালের নাম শুনলেই অনেকের বিরক্তির কারণ হয়। কিন্তু কাঠাল দিয়ে যে লোভনীয় খাবার হতে পারে এটা অনেকেরই অজানা। আজ আপনাদের জন্য থাকছে মজাদার স্বাদের ভিন্ন ধরনের কাঁঠালের আচারের রেসিপি। শিখে নিন রেসিপিটি।

উপকরণ:

কাঁচা কাঁঠাল টুকরা করা ২ কাপ, সরিষা বাটা ১ টেবিল চামচ, যে কোনো আচার ১ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ২/৩টি, মরিচ গুঁড়া আধা চামচ, লবণ প্রয়োজন মতো, হলুদ গুঁড়া ১ চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি :

প্যানে তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও রসুন কুচি দিয়ে ভেজে নিন। কাঁঠাল যোগ করে ভালো করে ভেজে সামান্য পানি দিয়ে হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিন। জিরা গুঁড়া ও আচার দিয়ে কিছুক্ষণ মৃদু আঁচে বসিয়ে রাসুন। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। যখন তেলের ওপর উঠে আসবে, তখন নামিয়ে নিতে হবে।

পরিবেশন করুন খিচুড়ির সাথে মজাদার কাঁঠালের আচার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা