লাইফস্টাইল
নখে সমস্যা

হতে পারে করোনার উপসর্গ

সান নিউজ ডেস্ক: প্রতিনিয়তই উপসর্গের রূপ পরিবর্তন করছে করোনা ভাইরাস। শুরুতে যেসব লক্ষণ দেখা গিয়েছিল, সেগুলোর পাশাপাশি এখন নতুন অনেক লক্ষণ দেখা যাচ্ছে। এর মাঝে নখের কিছু সমস্যাও উল্লেখযোগ্য।

করোনা ভাইরাস প্রায় প্রতিদিনই নিজের রূপ পরিবর্তন করছে। যার ফলে পরিবর্তিত হচ্ছে এর লক্ষণ বা উপসর্গও। উপসর্গ পরিচিত না হওয়ায় অনেকেই প্রাথমিক অবস্থায় বুঝতে পারছে না বা গুরুত্ব দিচ্ছে না।

বিশেষজ্ঞরা করোনার নতুন এক উপসর্গের কথা জানিয়েছে। নখের পরিবর্তন। বিভিন্ন রকম পরিবর্তন দেখা যাচ্ছে করোনার প্রভাবে। যেমন, আকার বা রঙ পরিবর্তন, নখের উপর রেখা ফুটে উঠা ইত্যাদি। এ সকল উপসর্গ তীব্র হলেই করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যাচ্ছে। তাই আগে থেকেই জেনে নিতে হবে নখের এই উপসর্গগুলো।

১. করোনা ভাইরাসের একটি অন্যতম লক্ষণ হতে পারে নখ দূর্বল হয়ে যাওয়া। এমন সমস্যা হলে নখ গোড়া থেকে আলাদা হয়ে যেতে পারে। কিছুদিন পর পুরোপুরি উঠে যেতে পারে। সংক্রামণ সেরে যাওয়ার পর দেখা যাবে নতুন নখ।

২. শরীরে ঘামাচির মতো লাল লাল উপসর্গ দেখা যেতে পারে সাথে নখেও সাদা দাগ দেখা দিতে পারে। চিকিৎসকরা একে কোভিড নেইল বলছেন। তাই এ ধরণের সমস্যা দেখা মাত্রই কোভিড পরীক্ষা করে ফেলুন।

৩. অনেকের নখে লাল অর্ধচন্দ্রাকার দাগও দেখা যাচ্ছে। আর নখের বাকি অংশ থাকছে সাদা ফ্যাকাশে হয়ে। বিশেষজ্ঞদের মতে, এমন লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই কোভিড পরীক্ষা করে নেয়া উচিৎ।

৪. অনেক করোনা রোগীর রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা দেখা যায়। এ সময় নখের কাছেও রক্ত জমাটবাধার মতো দাগ দেখা যেতে পারে। সাধারণত ১-৪ সপ্তাহ পর্যন্ত এ উপসর্গটি দেখা যায়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা