লাইফস্টাইল

৫ মিনিটেই তৈরি করুন ম্যাংগো বরফি

লাইফস্টাইল ডেস্ক : আমের এই মৌসুমে প্রায় প্রতিদিনই নিশ্চয়ই আম খাচ্ছেন! আবার পাকা আম দিয়ে তৈরি করা বিভিন্ন পদের স্বাদও হয়তো নিচ্ছেন। তবে অনেকেই ভেবে থাকেন পাকা আমের বিভিন্ন ডেজার্ট তৈরি করা বেশ ঝামেলার!

তাদের জন্য সহজ একটি রেসিপি হলো ম্যাংগো বরফি। ছোট-বড় সবাই এই বরফি খেতে পছন্দ করবেন! মাত্র ৫ মিনিটে ৪টি উপকরণ দিয়েই তৈরি করা যায় খুবই সুস্বাদু এই পদটি। জেনে নিন রেসিপি-
উপকরণ

১. শুকনো নারকেল গুঁড়ো ২ কাপ
২. তরল দুধ ১/৩ কাপ
৩. চিনি ২/৩ কাপ
৪. আমের পিউরি ২/৩ কাপ
পদ্ধতি

প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিন। এবার এতে পরিমাণমতো দুধ ঢেলে দিন। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে দিন চিনি ও আমের পিউরি।

এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে নাড়তে থাকুন। চুলার আঁচ লো মিডিয়ামে রাখতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন চিনি একেবারে গলে গেছে; তখন মিশিয়ে দিতে হবে শুকনো নারকেলের গুঁড়ো।

বারবার নাড়তে থাকুন মিশ্রণটি। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি প্যানের গা ছেড়ে উঠে না আসবে; ততক্ষণ নাড়তেই হবে। এরপর নামিয়ে নিন বরফির মিশ্রণটি।

এবার একটি চারকোণা স্টিলের বাটির ভেতরের অংশে ঘি ব্রাশ করে নিন। তারপর এর মধ্যে মিশ্রণটি ঢেলে দিয়ে স্প্যাটুলা বা চামচ দিয়ে চেপে চেপে উপরটা সমান করে দিন।

এর উপরে কিছু কাজু ও পেস্টা বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন। তারপর আবার চামচ দিয়ে চেপে দিতে হবে। এবার বরফির বাটি নরমাল ফ্রিজে অন্তত ঘণ্টাখানেকের জন্য রেখে দিন।

ফ্রিজ থেকে বের করে বাটিটি উপুর করে একটি বড় প্লেটে ঢেলে নিয়ে পছন্দের আকারে পিস করে কেটে নিন। উপভোগ করুন সুস্বাদু ম্যাংগো বরফি।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা