লাইফস্টাইল

আম-ক্ষীরের মজাদার পাটিসাপটা

সান নিউজ ডেস্ক : ফলের মধ্যে পছন্দের তালিকায় আমের স্থান সবার উপরে। এ ফল দিয়ে তৈরি করা যায় অনেক কিছু। তবে আমাদের ট্র্যাডিশনাল পাটিসাপটা পিঠার ভেতর পুর হিসেবে যদি থাকে আম দিয়ে তৈরি ক্ষীর, তবে স্বাদ হবে লোভনীয়। এমনই প্রাণ জুড়ানো স্বাদের পাটিসাপটার প্রস্তুত প্রণালি দেখে নিন।

রুটির তৈরির জন্য যা লাগবে : এক কাপ আটা, একটা ডিম, সামান্য লবণ, ১ টেবিল চামচ চিনি, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব উপকরণ একসঙ্গে একটা বোলে নিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে।

ক্ষীরের তৈরির জন্য প্রয়োজন : ঘন দুধ এক কাপ, আমের পিউরি এক কাপ, চিনি স্বাদমতো, সামান্য লবণ, ৩ টেবিল চামচ সুজি, দুই টেবিল চামচ ঘি। সব উপকরণ একত্রে একটি প্যানে নিয়ে ঘন হওয়া পর্যন্ত জ্বাল দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

প্রণালি

এবার একটা প্যানে হালকা তেল ব্রাশ করে তাতে কিছুটা ব্যাটার ঢেলে একটা রুটি বানিয়ে নিতে হবে। রুটির এক পাশে আম দিয়ে বানিয়ে রাখা ক্ষীর কিছুটা দিয়ে রুটিটা আস্তে আস্তে রোল করতে হবে। বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ রুটি রোল করা হয়ে গেলেই আম-ক্ষীরের পাটিসাপটা তৈরি। খেতে যেমন ভীষণ মজা এবং স্বাস্থ্যকর।

সান নিউজ/এসএ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা