সংগৃহীত
সারাদেশ

হলি গার্লস স্কুলে পিঠা উৎসব

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের হলি গার্লস স্কুলে অনুষ্ঠিত হলো বাংলার সংস্কৃতি পিঠা উৎসব।

আরও পড়ুন: গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ, গ্রেফতার ২

শনিবার (২০ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসব উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভবাকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়।

নানান সাজে বিদ্যালয়ে চলছে পিঠা উৎসব। সহপাঠিরা বিদ্যালয় মাঠে ‘নকশি পিঠা, চিতই পিঠা, মৌচাক পিঠা, রস পিঠা, পাটিসাপটা, দোল পিঠা, ভাপা পিঠাসহ শতাধিক ধরনের পিঠা সাজিয়ে রেখেছে তাদের স্টলগুলোতে।

পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা (সাবেক) আবদুল মতিন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তালেব, প্রতিষ্ঠানটির উপদেষ্টা সৈয়দ আহমদ সর্দার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, সাংবাদিক মীর ফরহাদ হোসেন, জহিরুল ইসলাম শিবলু, আশরাফুর ইসলাম, রাজু আহমেদ, প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ রেজাউল করিম সুমনসহ আরও অনেকে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত ২

অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে বলেন, পিঠা শুধু খাবার নয়, এর সাথে জড়িয়ে আছে গ্রামে বাংলার ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।

লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের উপাধ্যক্ষ সাংবাদিক রেজাউল করিম সুমন জানান, পিঠা উৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতির সঙ্গে মিশে আছে। প্রতিবছরের ন্যায় এবারো গ্রামের পিঠা-পুলির আমেজকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের কারণে আমরা আমাদের সেই পিঠা-পুলির স্বাদ নিতে পারছি। একই সঙ্গে শিক্ষার্থীরাও পিঠার সঙ্গে পরিচয় হতে পেতে উচ্ছ্বসিত। তাছাড়া উৎসবটি আমাদের বর্তমান শিক্ষা কারিকুলামের একটি অংশ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা