সংগৃহীত
সারাদেশ

গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় পল্লী চিকিৎসককে ব্ল্যাকমেইল করে ১ গৃহবধূর সাথে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সাথে পুলিশ পর্নোগ্রাফী ভিডিও সহ দুটি মোবাইল, নগদ টাকা ১০ হাজার টাকা ও ১ জোড়া স্বর্ণের দুল উদ্ধার করে।

আরও পড়ুন: জিপ খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আফনান হোসেন শুভ (২০) উপজেলার দেবীপুর গ্রামের আবদুর রহমান মিস্ত্রি বাড়ির মো. হারুনের ছেলে এবং রুহুল আমিন (৩৫) একই গ্রামের নোমান হুজুরের বাড়ির মৃত আহাম্মদ উল্যাহর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত ২

তিনি বলেন, উপজেলার নেয়াজপুর ইউনিয়নের একজন পল্লী চিকিৎসক (২৯) গত ৩ জানুয়ারি রাতে তার প্রতিবেশী এক গৃহবধূর ছেলে অসুস্থ্য হওয়ায় ফার্মেসী বন্ধ করে ওষুধ নিয়ে তার বাড়িতে যায়। ওষুধ দিয়ে বের হওয়ার সাথে সাথে একই এলাকার বখাটে মো. আফনান হোসেন শুভ, মো.রুহুল আমিন ও মো.সোহেল সহ অজ্ঞাত ৩/৪ জন পল্লী চিকিৎসককে ধারালো চাকু দেখিয়ে গৃহবধূর বসতঘরে নিয়ে মারধর করে। এরপর হুমকি-ধমকি দিয়ে জোর পূর্বক উভয়কে উলঙ্গ করে তাদের মোবাইল ফোনে আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে। একপর্যায়ে নগ্ন ভিডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এরপর বিভিন্ন ধাপে পল্লী চিকিৎসকের থেকে নগদ ৪ লক্ষ ১১ হাজার টাকা ও ৩ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায়।

ওসি নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, ভুক্তভোগী পল্লী চিকিৎসক এ ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পর্নোগ্রাফিসহ চাঁদাবাজির আইনে মামলা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা