লাইফস্টাইল

গলায় বিঁধে থাকা কাঁটা দূর করার উপায়

সান নিউজ ডেস্ক : মাছে-ভাতে বাঙালি খুবই পরিচিত প্রবাদ বাক্য হলেও এ প্রজন্মের অনেক বাঙালিই মাছ খেতে চান না কাঁটার ভয়ে। এমনকি যে ইলিশের স্বাদে বাঙালি পাগল সেই ইলিশের স্বাদ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখেন অনেকেই। তৃপ্তিভরে মাছ ভাত খেতে খেতে হঠাৎ গলায় কাঁটা বিঁধে গেলেই সর্বনাশ! তাই বলে কি কাঁটার ভয়ে মাছ খাবো না, তা হবে না, তা হবে না।

আসুন জেনে নেওয়া যাক গলায় বিঁধে থাকা মাছের কাঁটা দূর করার ঘরোয়া উপায়।

* অনেকে মাছের কাঁটা দূর করার সহজ উপায় হিসাবে এক দলা সাদা ভাতের মণ্ড খেয়ে থাকেন। নরম ছোট কাঁটা হলে এতে অনেক সময় নেমেও যায়।

* গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই।

* গলায় কাঁটা আটকালে হালকা গরম জলে একটু লেবু নিংড়ে সেই মিশ্রণ খান। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে সক্ষম। ফলে গরম জলে একটু লেবু নিংড়ে খেলে কাঁটা নরম হয়ে গলা থেকে নামবে সহজেই।

* জলের সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করার ক্ষমতা রাখে। তাই জলের সঙ্গে ভিনেগার মিশিয়ে খেলে কাঁটা সহজেই নেমে যায়।

* নুনও কাঁটা নরম করে। তবে শুধু নুন না খেয়ে জলে নুন মেশিয়ে নিন। প্রথমে একটু জল সামান্য উষ্ণ গরম করে নিয়ে সেই জলে বেশ খানিকটা নুন মিশিয়ে নিন। এই উষ্ণ নুন-জল খেলে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে।

গলায় বিঁধে থাকা মাছের কাঁটা দূর করার উপায় তো জানা হয়ে গেলো, চলুন এবার মাছ খাওয়া যাক মজা করে।

সান নিউজ/এমএইচআর/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা