লাইফস্টাইল

মেয়েদের মন জয় করার উপায়

লাইফস্টাইল ডেস্ক: অনেক ছেলেই বুঝতে পারে না মেয়েরা কী চায়। তাই পছন্দের মেয়েটিকে খুশি রাখার কৌশল নিতে গিয়েও অনেককে হিমশিম খেতে হয়। মেয়েদের খুশি রাখার জন্য যে কৌশলগুলো ছেলেরা অবলম্বন করতে পারে, চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক-

জিজ্ঞাসা করুন- সে কী চায়?

সব মেয়ের চাওয়া এক ধরনের হয় না। তাই মেয়েটিকে খুশি রাখার জন্য তার সঙ্গে কিছু সময় কাটান। তার পছন্দ বা অপছন্দ সম্পর্কে জেনে নিন। বন্ধু হয়ে তাকে সাহায্য করুন। তার মনোভাব বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রতিটি মেয়েই নিজেকে অন্যদের তুলনায় আলাদা ভাবে। সে কারণে মেয়েটির সঙ্গে কথা বলার সময় তাকে বলুন সে অন্য মেয়েদের মতো নয়।

বিশ্বাস অর্জন করুন

মেয়েদের খুশি রাখার আরেকটি উপায় হলো তাদের বন্ধু হওয়া, বিশ্বাস অর্জন করা। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অর্জনের বিষয়টি জরুরি। মেয়েটি আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যে সম্পর্কটি শেষ হয়ে যায়।

আগ্রহ দেখান

মেয়েটির সঙ্গে কথা বলার সময় অন্যমনস্ক হবেন না। বেশিরভাগ সময়েই দেখা যায় ছেলেরা মেয়েদের সঙ্গে কথা বলার সময় উদাসীন থাকে। অমনোযোগী ছেলেদের মেয়েরা পছন্দ করে না। যত্নবান ছেলেরাই মেয়েদের খুশি রাখতে পারে।

খোলাখুলি কথা বলুন

কথা বলার সময় স্মার্টনেস বজায় রাখুন। হাতের ইশারা ও চোখের অঙ্গভঙ্গী অনেক সময় মেয়েদের মুগ্ধ করে। মেয়েটির কাছে কোনো বিষয় লুকাবেন না। নিজের প্রতি যত্নবান ছেলেদের দেখলে মেয়েরা কখনো কখনো প্রেমে পড়ে যায়।

শুনুন তার কথা

মেয়েরা কথা বলতে ভালোবাসে। আপনি তার সামনে কোনো কথা বলতে গেলে সে উল্টো আপনাকেই তার জীবনের অনেক বিষয় জানিয়ে দেবে। তাই মেয়েদের সামনে কথা বলার চেয়ে শোনাটাই বুদ্ধিমানের কাজ। যারা সুচিন্তিত ও বুদ্ধিদীপ্ত মন্তব্য করে, তাদের প্রতি মেয়েরা সহজেই আকৃষ্ট হয়।

তাকে হাসান

মেয়েদের খুশি রাখার অন্যতম কৌশল হতে পারে আপনার হাসাতে পারার দক্ষতা। মেয়েরা হাসতে খুব পছন্দ করে। তাই মেয়েদের খুশি রাখার জন্য এ কৌশল বেছে নেওয়া যেতে পারে।

প্রশংসা করুন

প্রশংসা শুনকে কে না ভালোবাসে। বিশেষ করে মেয়েরা প্রশংসা শুনতে একটু বেশিই পছন্দ করে। সে কারণে তাদের খুশি রাখার জন্য বেশি বেশি প্রশংসা করা উচিত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা