লাইফস্টাইল

জিম বন্ধ কিন্তু ফিগার থাকবে ফিট!

লাইফস্টাইল ডেস্ক : যারা ফিগার ফিট রাখতে নিয়মিত জিমে যেতেন, করোনার কারণে অনেকেই এখন আর জিমে যাচ্ছেন না। আবার এই অনুষ্ঠান, ওই দাওয়াত এসবে চলছে ভুড়িভোজ।

ফলাফল বাড়তি ওজন-বেঢপ ফিগার।
এবার সময় শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফিট-টোন ফিগার তৈরির। যেভাবে চললেই পাওয়া যাবে কাঙিক্ষত ফিগার-
• জিম বন্ধ থাকলেও ঘরেই ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিতে হবে
• নিয়মিত হাঁটতে হবে। হাঁটলেই শরীর অ্যাক্টিভ থাকবে
• এছাড়া ঘরের কাজ করলেও ফিট থাকবে শরীর যেমন-
• মেঝেতে বসে মুছতে পারলেই জিমের অর্ধেক কাজ হয়ে যায়। হাঁটু গেড়ে ঘর মোছার সময় পেট আর কোমরে চাপ পড়ে, পায়ের মাসলেরও ওয়ার্ক আউট হয়। বেশ কিছুদিন করে দেখুন, কোমর আর পেট কেমন স্লিম শেপে চলে আসে।
• ঘাড়ে-পিঠ মেদ জমেছে? ঝুল ঝাড়ার কাজটা এখন থেকে নিজেই করুন। ঝুল ঝাড়লে দ্রুত পিঠের মেদ কমাতে পারবেন
• বাসন মাজার লোক না খুঁজে ঘষে ঘষে বাসন মেজে পরিষ্কার করুন। এতে হাতের পেশি সক্রিয় থাকে, ক্যালরিও পোড়ে অনেকটাই
• হাতে কাপড় কাচার কাজটা যেমন পরিশ্রমের কাজ, তেমনি শরীর ছিপছিপে রাখতেও সাহায্য করে
• আগুনের আঁচে রান্না করতে গিয়েও অনেক ক্যালরি পোড়ে, তাই তো?

অভ্যাস না থাকলে শুরুতেই অনেকগুলো কাজ করতে যাবেন না। অল্প অল্প করে শরীরে সহ্য হয়, এমন কাজ করুন। সেই সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম নিন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা