লাইফস্টাইল

করোনায় অফিস করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে অফিসের কাজ করার সুযোগ পাচ্ছেন কেউ কেউ। তবে বেশিরভাগের ক্ষেত্রে এই চিত্র ভিন্ন।

মহামারিকালেও তাদের জীবিকার প্রয়োজনে অফিস করতে হচ্ছে। প্রয়োজনের তুলনায় পরিবহন মিলছে না সব সময়। ফলে গন্তব্যে পৌঁছাতেও পড়তে হচ্ছে বাড়তি ঝামেলায়। প্রয়োজনে বাইরে বের হতে হলেও ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই। বাড়ির বাইরে বের হলে মেনে চলতে হবে কিছু সাবধানতা-

স্যানিটাইজার বা সাবান সঙ্গে রাখুন

বাড়ি থেকে বের হওয়ার সময় স্যানিটাইজার বা সাবান সঙ্গে নিন। এগুলো হাত জীবাণুমুক্ত ও পরিষ্কার করার কাজে লাগবে। প্রতি আধাঘণ্টা পরপর হাত পরিষ্কার করুন। হাত জীবাণুমুক্ত না করে মাস্কে হাত দেবেন না।

বারবার চোখে-মুখে হাত দেওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিন। খাওয়ার আগে এবং পরেও হাত পরিষ্কার করতে হবে। সাবান-পানির ব্যবস্থা থাকলে তা দিয়ে হাত ধোবেন। সেই সুযোগ না থাকলে ব্যবহার করুন হ্যান্ড স্যানিটাইজার।

সঙ্গে রাখুন অতিরিক্ত মাস্ক

মাস্ক পরে বের হলেও সঙ্গে আরও দুই-একটি মাস্ক রাখুন। ব্যাগে অন্তত দুটি সার্জিক্যাল মাস্ক বা এন৯৫ মাস্ক রাখুন। কারণ যে মাস্কটি পরে আছেন সেটি কোনোভাবে নষ্ট হয়ে গেলে বা পড়ে গেলে অতিরিক্ত মাস্ক ব্যবহার করতে পারবেন। এছাড়া কারও মাস্কের দরকার হলে তাকে সাহায্য করতে পারবেন।

হেয়ারক্যাপ ও গ্লাভস

প্রয়োজনে গণপরিবহনে চড়তে হলেও তা নিরাপদ না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তাতে আরও অনেক মানুষ যাত্রী হিসেবে উঠে থাকেন। তাই বাইরে বের হলে হেয়ারক্যাপ ও গ্লাভস পরা জরুরি। এগুলো ব্যবহার করলে জীবাণু থেকে কিছুটা হলেও সুরক্ষিত থাকা সম্ভব হবে।

বাড়ি ফিরে যা করবেন

বাড়ি ফিরেই প্রথমে ভালোভাবে পরিষ্কার হয়ে নেবেন। সরাসরি শোয়ার ঘরে ঢুকে যাবেন না। বাইরে থেকে ফিরে সোজা ওয়াশরুমে চলে যান। সেখানে বাইরের পোশাক পাল্টে নিন। ভালোভাবে হাত-পা ও মুখ ধুয়ে নিন, সম্ভব হলে গোসল করে নিন। ব্যবহৃত ব্যাগ স্যানিটাইজিং স্প্রে দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। বাড়িতে শিশু থাকলে বাইরে থেকে এসেই তাদের স্পর্শ করবেন না। অফিসে যেসব টিফিন বক্স নিয়ে যান, সেগুলো বাড়িতে আলাদা রাখবেন।

করোনার উপসর্গ দেখা দিলে

যদি আপনার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দেয় তবে বাড়িতে আলাদা থাকার ব্যবস্থা করুন। যত দ্রুত সম্ভব টেস্ট করিয়ে নিন। এই সময়ে নিজের পাশাপাশি পরিবারের সবাইকে সুস্থ রাখার প্রতি বাড়তি নজর দেওয়া জরুরি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা