লাইফস্টাইল

পাহাড়ে কেমন জুতা পরবেন?

লাইফস্টাইল ডেস্ক: জুতা মানুষের অন্যতম প্রয়োজনীয় পণ্য। পায়ের সুরক্ষায় জুতার বিকল্প নেই। অনেক সময় আমরা অবকাশ যাপনের জন্য পাহাড়ি অঞ্চলে যাই। সেখানে গিয়ে জুতা নিয়ে অনেকের নানান সমস্যায়ও পড়তে হয়।

সাধারণত, আমরা মনেকরি- যে জুতার মাটির সঙ্গে অ্যাডজাস্ট করার ক্ষমতা বেশি তাতে দেখা যায় পায়ে কড়া পড়ে। ফিট মনে করে জুতা পায়ে দিলে দেখা যাচ্ছে পানি ঢুকছে। আবার ঠিক থাকলেও শেষ পর্যন্ত দেখা যায়, ভিতরে হাওয়া ঢুকতে না পেরে পা ঘেমে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তাহলে পাহাড়ে যাওয়ার জন্য কেমন জুতা আদর্শ হিসেবে নিবেন? এক্ষেত্রে মনে রাখতে হবে, মূলত তিন ধরনের জুতা পাওয়া যায় পাহাড়ে পরিভ্রমণের জন্য। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো-

মাউন্টেনিয়ারিং জুতা: কোনও ধরনের ট্রেকিং বা পাহাড়ে হাঁটার সময় এই জুতার দরকার হয় না। যারা পর্বতারোহণ করেন, তাদের জন্য এই জুতা আদর্শের।

হাইকিং জুতা: ‘স্পোর্টস শ্যু’ বলতে যা বোঝায়, এটা তেমনই। তবে এর ‘গ্রিপ’ তুলনায় শক্তিশালী। ফলে মাটি কামড়ানোর ক্ষমতা বেশি।

ট্রেকিং জুতা: হাইকিং জুতার থেকে অনেক বেশি শক্ত হয়। ‘গ্রিপ’ আরও ভাল হয়। এই জুতোর বৈশিষ্ট্য হল, এতে গোড়ালির পিছনে ভাল গদির প্যাড থাকে। ফলে পায়ের ওই অংশে ব্যথা হয় না।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা