লাইফস্টাইল

রক্তচাপ নিয়ন্ত্রণে আলু!

সান নিউজ ডেস্ক : ওজন কমাতে চান? ভাবছেন, খাবারের তালিকা থেকে প্রথমেই বাদ দেবেন আলু? অনেকেরই ধারণা, আলু খেলেই মেদ বাড়ে। এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয়। ১০০ গ্রাম আলুতে ১ মিলিগ্রামেরও কম চর্বি থাকে। তাই রোজকার ডায়েটে আলু রাখা যায় অনায়াসে। এমনকি যাঁদের রক্তে শর্করার মাত্রা ঊর্ধ্বমুখী, তাঁরাও নির্ভয়ে আলু খেতে পারেন।

নির্ভয়ে আলু খেতে পারেন মানেই, প্যাকেটের চিপস বা ছাঁকা তেলে ভাজা আলু নয়। খোসা-সহ সিদ্ধ আলু অল্প তেলে সাঁতলে দম, টিক্কা বা তরকারি খাওয়া যায়। পুষ্টিবিদদের মতে, খোসা-সহ সিদ্ধ আলুতে আছে পর্যাপ্ত ফাইটোনিউট্রিয়েন্টস, ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন সি।

এর প্রতিটিই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার পাশাপাশি নানা অসুখের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তবে আলুর খোসা ছাড়িয়ে ফেললে এবং সিদ্ধ করে পানি ফেলে দিলে অনেক পুষ্টিকর উপাদানই নষ্ট হয়ে যায়। খোসা-সহ আলু অল্পগরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে কেটে রান্না করা উচিত। এক নজরে জেনে নেওয়া যাক আলুর গুণাগুণ।


১. আমেরিকান জার্নাল অফ ক্লিনিকাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণাপত্রে জানা গিয়েছে, আলুতে থাকা কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর ফলে স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ে।

২. সিদ্ধ আলুর রান্না নিয়ম করে খেলে গাঁটের প্রদাহ (ইনফ্ল্যামেশন) কমে। ফলে আর্থারাইটিস জনিত বাতের ব্যথা প্রতিরোধ করতে সাহায্য করে।

৩. খোসা-সহ আলুর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করার সঙ্গে সঙ্গে হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

৪. আলুর ভিটামিন-বি-৬ স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ককে কার্যকর রাখতে সাহায্য করে। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টারের পুষ্টি বিজ্ঞানিদের মতে, খোসা-সহ সিদ্ধ আলুর রান্না করা খাবার নিয়ম করে খেলে মানসিক চাপ, অবসাদ ও মনযোগ দিতে না পারার সমস্যা (অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসর্ডার) অনেকটা কমে।

৫. আলুতে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম আছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম কাজে লাগে। যারা নিয়মিত অল্প পরিমাণ আলু খান, তাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে থাকে। আমেরিকার ইনস্টিটউট অফ ফুড রিসার্চের খাদ্য বিজ্ঞানীরা আলুতে থাকা এক বিশেষ উপাদান কুকোয়ামাইনস বিশ্লেষণ করে জেনেছেন, এই উপাদানটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

৬. খোসা-সহ সিদ্ধ আলুতে পর্যাপ্ত পরিমাণে ক্যাফেইক অ্যাসিড, ক্যারোটিনয়েড ও ফ্ল্যাভোনয়েডস নামে ফাইটোনিউট্রিয়েন্টস থাকে। এ সবই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারি। এইসব উপাদান মানুষকে সামগ্রিক ভাবে সুস্থ থাকতে উল্লেখযোগ্য ভূমিকা নেয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা