লাইফস্টাইল

শীতকালে বিয়ের সুবিধা-অসুবিধা!

লাইফস্টাইল ডেস্ক : শীত মানেই বিয়ের মৌসুম। চারদিকে এখন বিয়ের বাজনা বাজছে। গ্রীষ্মকালের চেয়ে শীতকালে বিয়ের অনুষ্ঠান বেশি হয়ে থাকে। অনেকেই বলে থাকেন, শীতকালে বিয়ে করার অনেক সুবিধা আছে!

তবে জানলে অবাক হবেন, সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও আছে এ সময় বিয়ে করার। যা হয়তো কখনো আমরা খেয়াল করি না। চলুন তবে জেনে নেওয়া যাক-

শীতকালে বিয়ের সুবিধা

*** গরমে বিয়ে হলে বর-কনে ও অতিথিদের নানা সমস্যা হয়। ঘামে মেকআপ নষ্ট হওয়া থেকে শুরু করে গরমে হাঁসফাঁস করতে হয়। ফলে ঠিকভাবে বিয়েবাড়ির সুস্বাদু পদগুলোও খেয়ে উঠতে পারেন না অনেকেই। শীতকালে এ সমস্যাগুলো হয় না।

*** শীতকালে যেহেতু আবহাওয়া বেশ ঠান্ডা থাকে, কাজেই ঘুরে-ফিরে, হৈ-হুল্লোড় করতে ক্লান্তিবোধ হয় না। এ ছাড়াও শীতকালে বিয়ে হলে ডেকোরেশন বেশ সুন্দর করে করা যায়। এ সময় আউটডোরেও প্যান্ডেল করা যায়।

*** বিয়েবাড়িতে সাজগোজ মানেই জমকালো হবে। ভেলভেট বা সিল্কের পোশাক পরলে বিয়েবাড়িতে তা বেশ মানানসই হয়। তবে গরমকালে এ ধরনের কাপড় পরা যায় না। তবে শীতকালে ভেলভেটের শাড়ি বা গাউন পরা যায়।

শীতকালে যতো অসুবিধা

*** শীতকালে বিয়েবাড়িতে জমকালো পোশাক তো পরতে পারবেন, তবে তা কিন্তু হতে হবে ফুলহাতা। সেদিকে খেয়াল আছে তো!

*** এ সময় যেহেতু অনেক বিয়ের অনুষ্ঠান থাকে, তাই কমিউনিটি সেন্টারের ডেট পাওয়া বেশ ঝামেলার। আবার বাজেটও বেড়ে যেতে পারে অনেকটা।

*** বিয়ে উপলক্ষে কনে বা বরের বাড়িতে আগত অতিথিদের থাকতে দেওয়ার ক্ষেত্রে এ সময় সমস্যার মুখে পড়তে হয়। রাতে যারা থাকবেন, তাদের জন্য লেপ-কম্বলের ব্যবস্থা করতে হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা