লাইফস্টাইল

পা ফাটছে? জেনে নিন সমাধান

সান নিউজ ডেস্ক : শীতের শুষ্কতা ত্বকে নানা সমস্যা ডেকে আনে। পায়ের পাতা ফেটে যাওয়ার কারণের অনেকেই জটিল সমস্যায় ভোগেন। এমনকি চামড়া ফেটে গিয়ে রক্ত বের হওয়ার ঘটনাও ঘটে। তাদের ক্ষেত্রে শীতে কিছু সাবধনতা অবলম্বন করতে হবে।

মোজা পরে থাকা :

শীত অল্প পড়লেও মোজা পরার অভ্যেস করতে হবে। কারণ এতে করে ঠান্ডা, দূষণ, ধুলোবালি সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। মোজা যে শুধু পায়ের সুরক্ষা দেবে তা নয় পোশাকের সাথে মিলিয়ে মোজা পরলে নিজস্ব স্টাইলও তৈরি হবে।

লবণ পানিতে পা ভেজানো :

অর্ধেক বালতি ঈষদুষ্ণ জলে এক চিমটি লবণ দিয়ে যদি পা ২০ থেকে ২৫ মিনিট ডুবিয়ে রাখা যায় তবে বেশ আরাম পাওয়া যাবে। শুধু যাদের পা ফাটার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পা ভালো রাখতেও খুব কার্যকর লবণ পানি।

স্ক্রাবিং :

বাজারে পিউমিস কিনতে পাওয়া যায়। পিউমিস দিয়ে পা স্ক্রাব করলে পায়ে সহজে ময়লা জমে না।

তেল ও ময়েশ্চারাইজারের ব্যবহার :

গোসলের আগে এবং পরে ভালো করে তেল ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে করে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

স্টেরয়েড ক্রিম লাগানো :

যদি এর পরেও পা ফাটা না কমে, তখন স্টেরয়েড ক্রিম দেন চিকিৎসকেরা। টানা এক বা দেড় মাস ওই ক্রিম লাগালে অনেকটাই উপকার পাওয়া যায়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও এ ধরনের ক্রিম ব্যবহার করা উচিত নয়।

পা ফাটার এই সমস্যাগুলির অধিকাংশই আগেভাগে সতর্ক হলে এড়ানো সম্ভব। ওষুধ খাওয়ার মতো বাড়াবাড়ি পর্যায়ে তা খুব কম ক্ষেত্রেই পৌঁছায়। তবে পা ফাটা আদৌ চর্মরোগ না কি শীতের ফাটা, সে সম্পর্কে সচেতনতা জরুরি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা