সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মেক্সিকোতে সংঘর্ষ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোতে সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েকটি অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১২ জনের ‍মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় খনি ধসে ২৩ জনের মৃত্যু

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সেখানে পাঁচটি পোড়া মরদেহ পাওয়া গেছে বলে রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে আরও তথ্য দেওয়া হবে। এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে লা ফ্যামিলিয়া মিচোয়াকানা এবং লস তলাকোস নামের দুটি অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: দামেস্কে ইসরায়েলের হামলা, নিহত ২

বিশ্লেষক ডেভিড সসেডো জানিয়েছেন, লা ফ্যামিলিয়া মিচোয়াকানা প্রতিবেশী মিচোয়াকান রাজ্যে আধিপত্য বিস্তার করে আছে। এখন তারা দেশের অন্যতম দরিদ্র এবং সবচেয়ে সহিংস রাজ্য গুয়েরেরোকে দখল করার চেষ্টা করছে। ফলে অন্যান্য অপরাধী চক্রের সাথে তাদের সংঘর্ষ বাঁধছে। তারা তাদের আঞ্চলিক ঘাঁটি প্রসারিত করতে চাইছে। ফলে স্থানীয় অপরাধী গোষ্ঠীগুলোও প্রতিরোধ গড়ে তুলছে। সরকারি হিসাব অনুযায়ী, এসব অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ১ হাজার ৮৯০ জন নিহত হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা