সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ২ জন কর্মকর্তা নিহত হয়েছেন ও ১ জন আহত হয়েছেন। তার্কিস স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চিলিতে ভয়াবহ দাবানল, নিহত ৪৬

শনিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতের শেষ দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলছেন, পুলিশের এ হেলিকপ্টারটি হাতেয় বিমানবন্দর থেকে গাজিয়ানতেপ বিমানবন্দরের দিকে যাচ্ছিল। রাত ১০টা ২৯ মিনিটের দিকে কন্ট্রোল টাওয়ারের সাথে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গাজিয়ানতেপের কার্তাল গ্রামে এটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও কোনো কিছু জানাননি তিনি।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা এক বিবৃতিতে বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার পাশাপাশি একজন টেকনিশিয়ানও আহত হয়েছেন। আপাততো এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আরও পড়ুন: হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার

তার্কিস বার্তাসংস্থা আনাদোলো নিউজ বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় যে ২ জন নিহত হয়েছেন। মুলত তারা ২ জনই পাইলট ছিলেন।

আনাদোলোর প্রতিবেদনে তা জানানো হয়নি, কীভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। সূত্র: রয়টার্স, আনাদোলো নিউজ

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা