ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে পুরো মধ্য প্রাচ্যে এখন উত্তেজনা চলছে। এ উত্তেজনার মধ্যে সফলভাবে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ইরান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ৫৫

শনিবার (২০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, সোরাইয়া নামের স্যাটেলাইটটি ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে পৌঁছেছে, যা ইরানি স্যাটেলাইটের সর্বোচ্চ স্থানে যাওয়ার নতুন রেকর্ড গড়েছে।

ধারণা করা হচ্ছে, স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক আকাঙ্খা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চিন্তার উদ্রেগ করবে।

আরও পড়ুন: ইরানের ইন্টেলিজেন্স প্রধান নিহত

এদিকে অনেক আগে থেকেই ইরান বলে আসছিল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আড়াল করতে তারা কোনো মহাকাশ পোগ্রাম চালাচ্ছে না।

গাজায় চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে গতকালও ইরানের সশস্ত্র বিপ্লবী গার্ডের কমান্ডারদের লক্ষ্য করে সিরিয়ার রাজধানীর একটি ভবনে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিপ্লবী গার্ডের ৫ সদস্য নিহত হন। পরে ইরান হুমকি দিয়েছে, তারা এ হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দেবে।

আরও পড়ুন: ইরানকে বার্তা পাঠালো পাকিস্তান

প্রসঙ্গত, গত সপ্তাহে হঠাৎ করে পাকিস্তান ও ইরানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পাকিস্তানের ভূখণ্ডে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এর জবাব দিতে ইরানের ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা হামলা চালায় পাকিস্তান। পরবর্তীতে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে উত্তেজনা নিরসন করে। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা