সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৪ গার্ড নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কূটনৈতিক এলাকায় ইসরায়েল একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের ৪ উপদেষ্টা নিহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ৫৫

শনিবার (২০ জানুয়ারি) ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ইরাকের ইরবিলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ‘সেফ হাউজ’ লক্ষ্য করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হামলা চালিয়েছে, তার প্রতিশোধ নিতে ইসরায়েল বিপ্লবী গার্ডের একটি গোয়েন্দা ইউনিটকে লক্ষ্য করে সিরিয়ায় হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: ইরানের ইন্টেলিজেন্স প্রধান নিহত

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা বলছে, সিরিয়ার রাজধানীর পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। ঐ এলাকায় লেবানন ও ইরানসহ বেশ কিছু দেশের কূটনৈতিক মিশন রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন, এ হামলায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও ভবনটিতে ‘ইরান সংশ্লিষ্ট নেতারা’ বৈঠক করছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা