ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৭ 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: জাপানে ভূমিকম্প, নিহত বেড়ে ৯২

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টার দিকে দেশটির আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে।

আইওয়া পুলিশ বলছে, গুলিবিদ্ধ ৫ জনের মধ্যে ৪ জন ঐ স্কুলের শিক্ষার্থী এবং একজন প্রশাসক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়

আইওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট জানান, নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক ১২ বছর। সে ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থী ছিল। অপরদিকে হামলাকারী শিক্ষার্থীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার।

তবে এ ঘটনায় আহতদের নাম-পরিচয় জানাতে চাননি এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: মাস্ক বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

মিচ মর্টভেট জানান, হামলার সময় বাটলার সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্ট করেছিল। তবে কী কারণে সে হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ডালাস কাউন্টির শেরিফ অ্যাডাম ইনফ্যান্টে বলেন, সৌভাগ্যক্রমে হামলার সময় ভবনটিতে খুব কম শিক্ষার্থী ছিল। না হলে হতাহতের সংখ্যা আরও বাড়ত।

স্থানীয় এক রেডিও স্টেশনকে পেরি হাইস্কুলের শিক্ষক লরি মেইনেকে বলেন, তিনি প্রায় ৬-৭ টি গুলির শব্দ শুনেছেন। আইওয়া ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন এ হামলার তদন্ত করছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ইমামকে গুলি করে হত্যা

এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, হামলার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়টি জানানো হয়। সাথে সাথে প্রেসিডেন্ট ঐ অঙ্গরাজ্যের গভর্নর রেনল্ডের সাথে কথা বলেন।

উল্লেখ্য, পেরি শহরে প্রায় ১০ হাজার মানুষ বাস করে। শহরটি আইওয়ার রাজধানী ডেস মইনেস থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। সূত্র: বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা