ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে।

আরও পড়ুন: শেষ হলো প্রার্থীদের প্রচার-প্রচারণা

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না।

এ বিষয়ে ভারতের অবস্থান কি? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জয়সাওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা প্রতিনিয়ত বলে আসছি, নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়।

আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী সংখ্যা

ভারত নির্বাচনে পর্যবেক্ষণে পাঠাবে কি না- এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মুখপাত্র।

তবে কূটনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া তথ্যমতে, বাংলাদেশের নির্বাচন কমিশনের আমন্ত্রণে ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে প্রতিনিধিদল বৃহস্পতিবার ঢাকায় এসেছে।

আগামী মঙ্গলবার (৯ জানুয়ারি) অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশিত হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা