ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ডাবলিনে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী ও শিশুসহ ৫ জন আহত হওয়ার পর এর প্রতিবাদের জেরে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি শুরু

এতে শহরটিতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। ফলে ব্যাহত হয়ে পড়েছে শহরের পরিবহন চলাচল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১ টা ৩০ মিনিটে ডাবলিনের সিটি সেন্টার এলাকায় একটি স্কুলের বাইরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ দিন সন্ধ্যার পর সেখানে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, ডাবলিনের একটি স্কুলের বাইরে শিশুদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনার জন্য একটি ‌অতি ডানপন্থী মতাদর্শের গ্রুপকে দায়ী করেছেন আইরিশ পুলিশ প্রধান ড্রিউ হ্যারিস।

আরও পড়ুন: শিশুদের জন্য বিশ্বের বিপজ্জনক জায়গা গাজা

দেশটির প্রেসিডেন্ট বলছেন, এ গ্রুপটি একটি এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশে এ হামলা চালিয়েছে।

পুলিশ বলছে, হামলায় ৩ শিশুর মধ্যে ৫ বছর বয়সী একজন মারাত্মক আহত হয়েছে। বর্তমানে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ৬ ও ৫ বছর বয়সী অন্য ২ শিশুকেও চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেক নারীও চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় ৫ হিজবুল্লাহ নিহত

এছাড়া আহত অবস্থায় সন্দেহভাজন হামলাকারীকেও হাসপাতালে নেওয়া হয়। তার বয়স ৫০ বছরের কাছাকাছি।

ছুরিকাঘাতের ঘটনাটি সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট বলে মনে করছে না দেশটির পুলিশ। বাহিনীটির প্রধান ড্রু হ্যারিস এ বিক্ষোভ ও সহিংসতার জন্য কট্টর ডানপন্থী একটি দলকে দায়ী করে বলেন, পুলিশের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিও ফুটেজে দেখেছি একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা