ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড এক ঝটিকা ও আকস্মিক সফরে গিয়েছেন। সেখানে তিনি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনের অব্যাহত সহায়তার বিষয়ে আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

সোমবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি আরও ১০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার একটি প্যাকেজ দেওয়ার কথাও জানান।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ২০২২ সালের এপ্রিলে প্রথম কিয়েভ সফরে যান। সে সময় তিনি প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ ও সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এদিকে সাক্ষাতের বিষয়ে জেলেনস্কিকে অস্টিন জানান, যুক্তরাষ্ট্র সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা দীর্ঘকালীন সময় নিয়েই আপনাদের পাশে রয়েছি।

আরও পড়ুন: ইসরায়েলি যুদ্ধে নিহত ১৪১০০

তিনি আরও বলেন, আশা করি সারাবিশ্বের রুশ আগ্রাসনকে ইউক্রেন পরাজিত করবে। এদিকে নতুন এই সামরিক প্যাকেজের আওতায় ট্যাংক বিধ্বংসী অস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম ও হিমার্স রয়েছে।

এ সময় জেলেনস্কি এমন সহায়তাকে ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে অভিহিত করে বলেন, আমরা আপনাদের সমর্থনের প্রতিটি দিনক্ষণ গুনে রাখছি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ‘যত দিন প্রয়োজন’ হবে এই সহযোগিতা দিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে দেশটি। তবে রিপাবলিকান পার্টির কট্টরপন্থি আইনপ্রণেতাদের বিরোধিতা করার মুখে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সহায়তা নিয়ে অবশ্য সংশয়ের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ডোমিনিকান রিপাবলিকে বন্যায় নিহত ২১

এদিকে এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং দেশটির মুক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করতে অস্টিন কিয়েভ সফর করছেন। তবে নিরাপত্তার কারণে সফরের বিষয়টি আগে থেকে ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বার কিয়েভ সফরে গেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে ৪৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। এ ছাড়া ৩৫ বিলিয়ন ডলার এসেছে মার্কিন মিত্র জোটভুক্ত দেশগুলো থেকে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা