সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি যুদ্ধে নিহত ১৪১০০ 

নিজস্ব প্রতিবেদক: এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ফিলিস্তিনির মৃত্যুতে উদ্বিগ্ন পুতিন

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ১৪ হাজার ১২৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু মোট ৫ হাজার ৮৪০ জন ও নারী ৩ হাজার ৯২০ জন। একইসঙ্গে ২০৫ জন স্বাস্থ্যকর্মী ও ৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

এছাড়াও ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। যাদের মধ্যে ৭৫% বেশি মহিলা ও শিশু। এখনও সাড়ে ৪ হাজার শিশুসহ ৬ হাজার ৮০০ জন ধ্বংসস্তূপের নীচে রয়েছে।

আরও পড়ুন: ৪ দিনের যুদ্ধবিরতির অনুমোদন

এদিকে, বন্দিবিনিময়ের চুক্তিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে। হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে কখন জিম্মিদের হস্তান্তর করা হবে ও কবে থেকে যুদ্ধবিরতি শুরু হবে- সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা