ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রুশ বাহিনীর গুলিতে একই পরিবারে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: রুশ অধিকৃত ইউক্রেনের একটি শহরে ২ শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা তাদের হত্যা করেছে।

আরও পড়ুন: সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া অধিকৃত পূর্ব ইউক্রেনের ভলনোভাখা শহরে ২ শিশুসহ ৯ জনকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, রুশ সৈন্যদের কাছে বাড়ি তুলে দিতে অস্বীকার করায় গত ২৭ অক্টোবর পুরো পরিবারকে তারা হত্যা করে বলে কর্মকর্তারা দাবি করেন।

আরও পড়ুন: মেক্সিকোতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৪৮

এদিকে রাশিয়ান তদন্তকারীরা বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ২ জন পুরুষকে আটক করা হয়েছে। তারা দূর প্রাচ্যের রুশ সৈন্য বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এ হামলার বিষয়ে ইউক্রেন ও রাশিয়া পৃথক তদন্ত শুরু করেছে।

এ ঘটনার যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, সেখানে দেখা গেছে রক্তাক্ত ও গুলিবিদ্ধ লাশ বিছানায় পড়ে আছে। তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সময় আলিঙ্গনে আবদ্ধ ছিলেন।

সোমবার (৩০ অক্টোবর) ইউক্রেনের ন্যায়পাল দিমিত্রো লুবিনেট টেলিগ্রামে বলেন, ভলনোভাখার এ হত্যাকাণ্ডে রাশিয়ানদের রক্তাক্ত হাত জড়িত রয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে দখলদাররা পুরো পরিবারকে হত্যা করেছে।

আরও পড়ুন: গাজায় জাতিসংঘের ৫৯ কর্মী নিহত

নিহত ব্যক্তিরা এ হত্যাকাণ্ডের ঘটনার আগে জন্মদিন উদযাপন করছিলেন। তারা নিজেদের বাড়ি দখলদারদের কাছে হস্তান্তর করতে অস্বীকার করেন।

প্রাথমিক তথ্যের উদ্ধৃতি দিয়ে ইউক্রেন নিয়ন্ত্রিত দোনেৎস্কের প্রসিকিউটর অফিস জানায়, বাড়ি খালি করার দাবি প্রত্যাখ্যান করায় সেনাবাহিনীর ইউনিফর্মে থাকা হামলাকারীরা পুরো পরিবারকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে ২ টি শিশু রয়েছে, যাদের জন্ম ২০১৪ ও ২০১৮ সালে।

আরও পড়ুন: পাকিস্তানের রাজধানীতে বিক্ষোভ

প্রসঙ্গত, গতবছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। বিশেষ সামরিক অভিযান নামে এ আগ্রাসন শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরই ভলনোভাখা শহরটি দখল করে নেয় রুশ বাহিনী। চলমান যুদ্ধে অবশ্য শহরের বেশিভাগ অংশই ধ্বংস হয়ে গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা