ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৫০-৬০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: জিএসপি সুবিধা দিতে ইইউ’র প্রতি আহ্বান

বুধবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লেউইস্টন পুলিশ সূত্রের বরাতে এনবিসি নিউজ জানায়, বুধবার মেইনের লেউইস্টনে গণ গোলাগুলির ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং আরও ৫০-৬০ জন আহত হয়েছেন।

মেইন স্টেট পুলিশ এবং একজন কাউন্টি শেরিফ বলেন, বুধবার রাতে সেখানে একজন সক্রিয় বন্দুকধারী ছিল। কিন্তু বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: জাতিসংঘকে ভিসা দেবে না ইসরায়েল

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মেইন অঙ্গরাজ্যের পুলিশ জানায়, লেউইস্টনে একজন বন্দুকধারী সক্রিয় রয়েছে। সেখানকার বাসিন্দাদের আমরা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে বাড়ির ভেতরে থাকুন। বর্তমানে একাধিক স্থানে কাজ করছে আইন প্রয়োগকারীরা।

ফেসবুকে অ্যান্ড্রোসকগিন কাউন্টি শেরিফের অফিস সন্দেহভাজন এক ব্যক্তির ২ টি ছবি পোস্ট করেছে। সেখানে বলা হয়, এই ব্যক্তি পালিয়ে গেছে।

এক বিবৃতিতে লেউইস্টনের সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার জানায়, তারা গোলাগুলির ঘটনায় হতাহত বহু মানুষকে সেবা দেওয়ার কাজ করছে। এছাড়া রোগীদের নিয়ে যাওয়ার জন্য এলাকার অন্য হাসপাতালগুলোর সাথে সমন্বয় করছে।

আরও পড়ুন: একদিনেই ৭০০ ফিলিস্তিনিকে হত্যা

এদিকে লেউইস্টন পুলিশের একজন মুখপাত্রের বরাতে ৩ টি পৃথক ব্যবসা প্রতিষ্ঠানে বন্দুক হামলা হওয়ার খবর দিয়েছে দ্য সান জার্নাল। এগুলো হলো- স্পেয়ারটাইম রিক্রিয়েশন, স্কিমেনজিস বার অ্যান্ড গ্রিল রেস্তোরাঁ ও ওয়ালমার্টের একটি বিতরণ কেন্দ্র।

ওয়াশিংটনে একজন মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বন্দুক হামলার বিষয়ে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। এক বিবৃতিতে মেইন অঙ্গরাজ্যের গভর্নর জ্যানেট মিলস বলেন, তাকেও এ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, লেউইস্টন এলাকাটি অ্যান্ড্রোসকগিন কাউন্টির অংশ। মেইনের বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে এটি প্রায় ৩৫ মাইল (৫৬ কি.মি.) উত্তরে অবস্থিত।

সাননিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা