সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

একদিনেই ৭০০ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর ইসরাইলের বিমান হামলায় ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন : কানাডায় ৩.৯ মাত্রার ভূমিকম্প

মঙ্গলবার (২৫ অক্টোবর) সংঘটিত হামলায় একদিনের হিসাবে সর্বোচ্চ হতাহতের ঘটনা।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা গতকাল ৪০০টিরও বেশি হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৭৯১

তারা আরও জানিয়েছে, ফিলিস্তিনি সংগঠনটিকে নির্মূল করতে তাদের লক্ষ্য অর্জনে আরও সময় লাগবে। খবর আলজাজিরার।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের অভ্যন্তরে আকস্মিক হামলা চালায়। এখন পর্যন্ত হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছে। ওই হামলার জবাবে গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।

আরও পড়ুন : আল-আকসা বন্ধ করল ইসরায়েল

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের পালটা হামলায় দুই হাজার ৩৬০ জন শিশুসহ কমপক্ষে পাঁচ হাজার ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টার হামলাতেই ৭০৪ জন লোক নিহত হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেছেন, গেল দুই সপ্তাহের বোমাবর্ষণের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই হতাহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি।

আরও পড়ুন : গুতেরেসের পদত্যাগ চায় ইসরায়েল

ইসরাইলের সামরিক বাহিনী জানায়, বিমান হামলায় হামাসের ৩ জন ডেপুটি কমান্ডার নিহত হয়েছে।

তবে প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কর্মীরা বলেছেন, বিমান হামলা চালানো হয়েছে বেশ কিছু আবাসিক ভবনে। এসব ভবনের বেশ কিছু রয়েছে গাজার দক্ষিণ অংশে, যেখানে ইসরাইলি বাহিনী গাজার সাধারণ মানুষকে আশ্রয় নিতে বলেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা