সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় আরও ৫৩ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় কমপক্ষে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি।

আরও পড়ুন : তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

মঙ্গলবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এবং রাফাহ অঞ্চলের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার ভোরে কমপক্ষে ৫৩ ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন : মেক্সিকোতে ১৩ পুলিশ সদস্যকে হত্যা

হামলার পর প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৫১ জন বলে জানানো হলেও পরে সেটি সংশোধন করে ৫৩ বলে জানানো হয়।

বার্তাসংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের বহু আবাসিক ভবন এবং একটি জ্বালানি স্টেশনে হামলা চালায়। চিকিৎসা সূত্র জানিয়েছে, হামলায় শিশুসহ ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৪৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : সাদ্দাম হোসেনের মেয়েকে কারাদণ্ড

আহতদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ওয়াফা আরও বলেছে, রাফাহতে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এখনও অভিযান চলছে বলেও জানিয়েছে বার্তাসংস্থাটি।

আরও পড়ুন : গাজায় চাহিদার ৩ শতাংশ ত্রাণ পৌঁছানো হয়েছে

প্রসঙ্গত, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় ফিলিস্তিনের নিহত বেড়ে ৫ হাজার ৮৭ জনে পৌঁছেছে।

এর মধ্যে গত একদিনে ইসরায়েলি বিমান হামলায় ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সোমবার গাজার হামাস নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা