আন্তর্জাতিক

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কাঁপলেও এখনও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : সাদ্দাম হোসেনের মেয়েকে কারাদণ্ড

মঙ্গলবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠের ৫.৭ কিলোমিটার (৩.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে বলে আবহাওয়া ব্যুরো জানিয়েছে।

আরও পড়ুন : গাজায় চাহিদার ৩ শতাংশ ত্রাণ পৌঁছানো হয়েছে

শহর কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের মেট্রো পরিষেবার ট্রেনগুলো ধীর হয়ে পরে সেই পরিষেবা বেশ দ্রুত স্বাভাবিক হয়ে যায়।

দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। যে কারণে এই মাত্রার কিছু ভূমিকম্প সেখানে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। যদিও ভূমিকম্পের গভীরতা এবং আঘাত হানার স্থানের ওপর এর ভয়াবহতা নির্ভর করে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান শহরে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।

এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে আঘাত হানা ভূমিকম্পে ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। এছাড়া ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা