ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬৫১

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এ হামলায় এখন পর্যন্ত সাড়ে ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: মিসর সীমান্তে ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৬৫১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ১৮৭৩ জন শিশু, ১১০১ জন নারী এবং ১৬৭৭ জন পুরুষ। তাদের মধ্যে ৮৩৯ জন গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

আরও পড়ুন: শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩০

এর আগে গাজার উত্তরাঞ্চলের লোকজনকে দক্ষিণাঞ্চলে পালাতে বলা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় আরও ১৪ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই ফিলিস্তিনে ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে ১৪০৫ জন নিহত এবং ৫১৩২ জন আহত হয়েছেন।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধ-বিধ্বস্ত গাজার হাসপাতালগুলোতে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ইনকিউবেটরে থাকা কমপক্ষে ১২০ নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

আরও পড়ুন: পশ্চিম তীরের মসজিদে ইসরায়েলি হামলা

সংস্থাটির মুখপাত্র জোনাথন ক্রিকক্স বলেন, বর্তমানে ইনকিউবেটরে থাকা ১২০ জন নবজাতকের মধ্যে ৭০ জনের যান্ত্রিক শ্বাসযন্ত্র প্রয়োজন। আমরা বিষয়টি উদ্বিগ্ন।

এদিকে হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, তা আরও কয়েক মাস ধরে চলতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট।

তিনি জানান, এ যুদ্ধ আরও একমাস বা ২/৩ মাস ধরেও চলতে পারে। যুদ্ধ শেষে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না। একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা