সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘকে ভিসা দেবে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। বুধবার (২৫ অক্টোবর) মধ্যপ্রাচ্যের সংকট সম্পর্কে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মন্তব্যের পর জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: একদিনেই ৭০০ ফিলিস্তিনিকে হত্যা

মঙ্গলবার (২৪ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে গুতেরেস জানিয়েছেন, গাজায় সুস্পষ্টভাবে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ঘটছে। হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে তা শূন্য থেকে শুরু হয়নি। ফিলিস্তিনিরা ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার।

রাষ্ট্রদূত গিলাদ এরদান বুধবার ইসরায়েলি আর্মি রেডিওকে জানান, ‘এর প্রতিক্রিয়া হিসাবে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করব। ইতিমধ্যেই ইসরায়েল জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ফর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথসের ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে। তাদেরকে শিক্ষা দেওয়ার সময় এসেছে।’

আরও পড়ুন: কানাডায় ৩.৯ মাত্রার ভূমিকম্প

৭ অক্টোবর ইসরায়েলের হামলার পর অবরুদ্ধ গাজায় ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ২ হাজার শিশু রয়েছে। ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর যুদ্ধবিরতির আহ্বান কানেই তুলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা