সংগৃহীত
আন্তর্জাতিক

পাল্টা হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের আচমকা হামলার জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

সংবাদ সংস্থা ওয়াফার খবর বলছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। আহতদের মধ্যে ১ জন প্যারামেডিকও রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে মারা গেছেন প্রায় ৪০ জন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০ জনে। ইসরায়েলি সরকার হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।

আরও পড়ুন: হামাসের হামলায় নিহত ২২

এর আগে, শনিবার ভোরে হামাস গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে। ২০ মিনিটে ইসরায়েলে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। এছাড়াও ইসরায়েলের ভেতরে সশস্ত্র যোদ্ধারা ঢুকে পড়ারও খবর পাওয়া গেছে।

এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা দেখেনি। আমরা যুদ্ধের মধ্যে রয়েছি ও এই যুদ্ধে আমরাই জিতবো।

হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা