ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

সোমালিয়ায় উগান্ডার ৫৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকান দেশ সোমালিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলায় শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত উগান্ডার ৫৪ সেনা সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফের শপথ নিলেন এরদোগান

গত সপ্তাহে দেশটির একটি সামরিক ঘাঁটিতে বিদ্রোহী গোষ্ঠী আল শাবাবের হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার (৪ জুন) উগান্ডার প্রেসিডেন্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি শনিবার (৩ জুন) জানিয়েছেন বলে প্রতিবেদনে প্রকাশ করেছে রয়টার্স।

আরও পড়ুন: উদ্ধার অভিযান শেষ, নিহত ২৮৮

ওই ঘটনার পর ঘাঁটির নিয়ন্ত্রণ হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থি গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছন মুসেভেনি।

প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি জানান, ‘আমাদের সৈন্যরা অসাধারণ সহনশীলতা প্রদর্শন করেছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে। যার ফলে মঙ্গলবারের মধ্যে সামরিক ঘাঁটিটি পুনরুদ্ধার করা হয়েছে।’

রয়টার্স আরও জানিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুলামারে গত শুক্রবার ভোরে আল শাবাব যোদ্ধারা ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

আরও পড়ুন: গুলিতে ৩ ইসরায়েলি সেনা নিহত

গত সপ্তাহে মুসেভেনি বলেছিলেন, উগান্ডার সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশনে (এটিএমআইএস) কর্মরত উগান্ডান সৈন্যদের ওপর হামলার বিষয়ে বিশদ কোনও বিবরণ সেসময় দেননি তিনি।

অপরদিকে বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব বলেছে, তারা ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে।

২০০৬ সাল থেকে সন্ত্রাসী এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছে।

আরও পড়ুন: তুরস্ককে সেনা পাঠাতে অনুরোধ

মূলত এই কারণে আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে থাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা