ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ফের শপথ নিলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে আবারো শপথ নিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট হিসেবে এটি তার তৃতীয় মেয়াদের শপথ।

আরও পড়ুন : তুরস্ককে সেনা পাঠাতে অনুরোধ

শনিবার (৩ জুন) তিনি এ শপথ নেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংসবাদমাধ্যম আলজাজিরা।

এদিন আঙ্কারার পার্লামেন্টে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘আমি রাষ্ট্রপতি হিসেবে মহান তুর্কি জাতি ও ইতিহাসের সামনে আমার সম্মান ও অখণ্ডতার শপথ করছি - রাষ্ট্রের অস্তিত্ব ও স্বাধীনতা রক্ষা করার জন্য... সংবিধান, আইনের শাসন, গণতন্ত্র, আতাতুর্কের নীতি ও সংস্কার এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের নীতি রক্ষার।’

তার বক্তব্যটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

আরও পড়ুন : আজ শপথ নিচ্ছেন এরদোয়ান

৬৯ বছর বয়সী এ নেতার আজই দিনের পরের দিকে তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করার কথা। দেশটির চলমান অর্থনৈতিক সংকট বিশেষ করে মূল্যস্ফীতি ও লিরার (রাষ্ট্রীয় মুদ্রা) দরপতনে কাজ করতে হবে এ মন্ত্রিসভাকে।

শনিবার পার্লামেন্টে শপথ অনুষ্ঠানের উদ্বোধনের পর রাজধানী আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে এক জমকালো অনুষ্ঠান হবে, যেখানে কয়েক ডজন বিশ্ব নেতা উপস্থিত থাকবেন।

তুরস্কের দীর্ঘতম সময়ের শাসক এরদোয়ানকে পশ্চিমের সাথে চলমান উত্তেজনার সাথে সাথে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।

গত ২৮ মে দ্বিতীয় পর্বের (রান-অফ) নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জোটকে হারিয়ে নির্বাচিত হন এরদোগান। এ পর্বে এরদোয়ান পান ৫২.২ শতাংশ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পান ৪৭.৮ শতাংশ।

আরও পড়ুন : ভারতে ট্রেন দুর্ঘটনা উদ্ধার অভিযান শেষ, নিহত ২৮৮

এ নির্বাচনের সামনে গত ফেব্রুয়ারিতে শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারের বেশি প্রাণহানি এবং অর্থনৈতিক সংকট তার সামনে ছিল চ্যালেঞ্জ হিসেবে।

আর প্রথম পর্বে কেউই নিয়ম অনুসারে ৫০ শতাংশ ভোট পাননি। যে কারণে দ্বিতীয় পর্বের নির্বাচনে যেতে হয়েছে দেশটির নির্বাচন কমিশনকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা