প্রতীকী ছবি
আন্তর্জাতিক

মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলের নভো লিওঁ শহরে পুলিশের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ভারতীয় শ্রমিক নিচ্ছে ইসরায়েল

সোমবার (৩০ মে) শহরের পাশের একটি মহাসড়কে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোর তামাওলিপাস প্রদেশ ও নভো লিওঁ প্রদেশের সংযোগকারী মহাসড়কে একটি অবস্থানে পুলিশের ওপর তিনটি সাঁজোয়া যানে করে আসা বন্দুকধারীরা হামলা চালায়। জবাবে পুলিশ গুলি করলে ১০ হামলাকারী নিহত হয়।

আরও পড়ুন : কিয়েভে ফের ব্যাপক বিমান হামলা

নভো লিওঁর পাবলিক সেক্রেটারি জেরার্দো পালাসিওস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হামলা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, তিনটি সাঁজোয়া যানে করে আসা একদল বন্দুকধারী বেসামরিক বাহিনীর সদস্যদেরও পর গুলি চালায়। জবাবে পুলিশের পাল্টা গুলিতে ১০ হামলাকারী নিহত এবং অন্য ৪ জন আহত হয়।

মেক্সিকোর তামাওলিপাস প্রদেশ ও নভো লিওঁ প্রদেশের সংযোগকারী মহাসড়কটিতে এমন বন্দুক হামলার ঘটনা বিরল নয়। এ মহাসড়কটিতে প্রায়ই বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধের ঘটনা ঘটে। বিশেষ করে ছিনতাই এবং ডাকাতি প্রায় নিয়মিতই ঘটে।

আরও পড়ুন : কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৮

প্রসঙ্গত, ২০০৬ সালে মেক্সিকো সরকার দেশটিতে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরু করার পর থেকে মেক্সিকোয় বিগত কয়েক বছরে ৩ লাখ ৪০ হাজার মানুষ খুন হয়েছেন এবং প্রায় ১ লাখ মানুষ গুম হয়ে গেছেন। এসব খুন এবং গুমের জন্য সংগঠিত অপরাধী চক্রগুলোকেই দায়ী করছে সরকার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা