আন্তর্জাতিক

আইসিসির প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিটি) ভারপ্রাপ্ত প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাশিয়া।

আরও পড়ুন : সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

শুক্রবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ডাটাবেসের মাধ্যমে এই আদেশ জারি করে। খরব রয়টার্স ও আরটির।

ব্রিটিশ আইনজীবী করিম আসাদ আহমেদ খান, যিনি করিম খান নামেই বেশি পরিচিত, চলতি বছর মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারে পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলেন। আবেদনে তিনি বলেছিলেন, রুশ সামরিক বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ইউক্রেনের অধিকৃত বিভিন্ন এলাকা থেকে শত শত শিশুকে রাশিয়া ও রাশিয়ার বাইরে বিভিন্ন দেশে পাচার করছে। যেহেতু পুতিনের নির্দেশেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী, সুতরাং এই অপরাধের দায় রাশিয়ার প্রেসিডেন্টের ওপরই বর্তায়।

আরও পড়ুন : বিশ্বে আরও দেড় শতাধিক মৃত্যু

তার এই আবেদন আমলে নিয়ে ২০ মার্চ পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তোমোকো আকানে, রোজারিও সালভাতোরে আইতালা এবং সার্জিও জেরার্ডো উগালদে গোদিনেজ— আন্তর্জাতিক অপরাধ আদালতের এই তিন বিচারকের বেঞ্চ।

ওই পরোয়ানার প্রতিক্রিয়ায় আইসিসির প্রধান প্রসিকিউটর ও বিচারকদের বিরুদ্ধে পাল্টা তদন্ত শুরু করে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি। তদন্তটি রুশ ফৌজদারি আইনের ২৯৯ এবং ৩৬০ ধারায় করা হয়। এই দুই ধারা অনুযায়ী, নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা এবং আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করার জন্য আন্তর্জাতিক সুরক্ষা উপভোগ করে বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিকে হয়রানি বা আক্রমণের অভিযোগের তদন্ত করে রুশ কমিটি।

আরও পড়ুন : জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, তদন্তে করিম খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা