ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশসহ নিহত ১৪

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে কয়লাখনি দখল করাকে কেন্দ্র করে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক পুলিশসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

আরও পড়ুন: পূর্ব পাকিস্তানের সঙ্গে ভয়াবহ অন্যায় হয়েছে

সোমবার (১৪ মে) বিকেল ৫টার দিকে খাইবার পাখতুন প্রদেশের কোহাট জেলার দারা আদম খেল এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ১১ জন সানিখেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং তিনজন আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এ ছাড়া আহত ১২ জনের সবাই সানি খেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর। তবে সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত ১০

দারা আদম খেল প্রশাসনের কর্মকর্তা আজম খান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সাধারণত প্রচলিত আইন মানে না। তারা নিজেদের মধ্যে সমাধান করতে পছন্দ করে। এ কারণে কোনো মামলা দায়ের করেনি।

প্রসঙ্গত, পাহাড়ি ওই এলাকাটির প্রায় চার মাইলজুড়ে কয়লাখনি রয়েছে। এলাকাটি আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর দখলে রয়েছে। ২০১৯ সাল থেকে এই এলাকার কয়লাখনির দখল নিয়ে সানি খেল ও আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত ফেব্রুয়ারিতেও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তখন বিরোধ নিষ্পত্তি করতে সেখানে একটি ‘বাফার জোন’ তৈরি করা হয়। এরপর গত ১২ মে আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাফার জোন লঙ্ঘন করলে আবারও সংঘর্ষ শুরু হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা