ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। আহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত ১০

স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকালে নিউ মেক্সিকোর ফার্মিংটনের একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরের চার্চের বাইরে ১৮ বছর বয়সী এক কিশোর তিনজনকে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এসময় তার গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬জন আহত হয়েছেন। পরে চার্চের বাইরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

ফার্মিংটন পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ অব অপারেশনস বারিক ক্রাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘একটি বিশৃঙ্খল ঘটনায় পুলিশ প্রতিক্রিয়া জানিয়েছে। যেখানে একজন ব্যক্তি সক্রিয়ভাবে আশপাশের ব্যক্তিদের ওপর গুলিবর্ষণ করছিল।’

আরও পড়ুন : তুরস্কে দ্বিতীয় রাউন্ডের ভোট ২৮ মে

ক্রাম সাংবাদিকদের বলেছেন, ‘কেন সে এই এলাকায় এসেছিল তা আমরা এখনও নির্ধারণ করার চেষ্টা করছি।’

ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেসের মতে, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে সন্দেহভাজন ব্যক্তির গুলিতে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং দুই কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন।

তিনি রয়টার্সকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি কিছুটা পথ পায়ে হেঁটে গির্জার বাইরে তাণ্ডব চালায় এবং আপাতদৃষ্টিতে এলোমেলোভাবে পথচারীদের ওপর গুলিবর্ষণ করে। হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল তা স্পষ্ট নয়।

আরও পড়ুন : যুক্তরাজ্য সফরে গেলেন জেলেনস্কি

বন্দুকধারীকে শুধুমাত্র একজন ১৮ বছর বয়সী কিশোর হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তিনি একাই হামলার কাজে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
তবে নিহতদের সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা